1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শনে ডিসি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

বন্দরে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শনে ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টায় মন্দিরে যান তিনি।

পরে সেখানে তিনি প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিমা তৈরির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূরিকরণে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি পূজামণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন এবং দর্শনার্থীরা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উপভোগ করতে পারেন সে বিষয়ে পূজা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক মন্দিরের পরিবেশ ও সামগ্রিক ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং পূজা আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক বন্দর থানা, বন্দর উপজেলা পরিষদ, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়, কুড়িপাড়া ভূমি অফিসও পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট