1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যা থেকে ৪ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

শীতলক্ষ্যা থেকে ৪ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্র মাজেদুর রহমান সাগর (১১), গাজীপুর সদর থানার দক্ষিণ খান পশ্চিমপাড়া এলাকার মো. মোমেনের ছেলে। সে স্থানীয় ড. আনোয়ার আলী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। কয়েকদিন আগে বেড়াতে আসে রূপগঞ্জের জাঙ্গীর এলাকায়।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিতোষ সরকার জানান, শনিবার দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে সাগর শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীরে বাঁধা একটি নৌকা থেকে সে পানিতে ঝাঁপ দেয় এবং নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখুঁজির পর না পেয়ে ৯৯৯-এ ফোন করলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে।

পরে পরিবারের আবেদনে ও কোনো আপত্তি না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট