1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ছিনতাইকারী ইমরান গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

ফতুল্লায় ছিনতাইকারী ইমরান গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিনব কৌশলে প্রাইভেটকার ছিনতাইয়ের সময় আন্তঃজেলা যানবাহন চোর চক্রের হোতা আতাউর (৩৫) ও তার সহযোগী ইমরান হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ভুইগড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ।

গ্রেফতার আতাউর সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম জালকুড়ির মোহর আলী মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় আটটির বেশি মামলা রয়েছে। অপরদিকে গ্রেফতার ইমরান হোসেন মৃত আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাত দুইটার দিকে ভুইগড় বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে চালককে ফাঁদে ফেলার চেষ্টা করে আতাউর ও ইমরান। তারা চালককে জানায়, একটি মোটরসাইকেল দুর্ঘটনায় ফেলে এসেছে। পরে চালককে মারধর করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুইজনকে আটক করে গণপিটুনি দেয় এবং ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “গ্রেফতার আতাউর একজন পেশাদার অপরাধী। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল। শুক্রবার রাতে স্থানীয়দের সহযোগিতায় একটি চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট