1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আ'লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না-কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

আ’লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না-কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কাসেমী সমর্থক পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার পশ্চিম দেওভোগ মাদ্রাসা বাজার এলাকায় এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত ১৫ বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। এবারও বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীদের নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। স্বাধীনতার ৫৫ বছরেও আলেম-উলামারা বাকস্বাধীনতা পায়নি। এবার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে।”

সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ। প্রধান আলোচক ছিলেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিন ফারুকী, অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন এবং ফতুল্লা থানা কমিটির সভাপতি মোফাজ্জল ইবনে মাহফুজ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট