1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে র‍্যাবের অভিযানে শুটার রিয়াজের বিদেশি পিস্তল উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাদক বিক্রেতাদের জানাজায় না থাকার হুঁশিয়ারি এলাকাবাসীর বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হত্যা মামলার আসামির সাথে একই মঞ্চে এমপি আল আমিন, নারায়ণগঞ্জ জুড়ে তোলপাড়! নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে শুটার রিয়াজের বিদেশি পিস্তল উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকা থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১, নারায়ণগঞ্জের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ সিলেট ও জেলা পুলিশ সিলেটের একটি যৌথ আভিযানিক দল সিলেটের গোয়াইনঘাট থানার জাফলং এলাকায় অভিযান চালায়। এসময় তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ (২৫), কে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, জাফলং এলাকায় বেড়াতে গিয়ে অবস্থান করলে তথ্য প্রযুক্তির সহায়তায় শুটার রিয়াজের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তারের সময় তিনি প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।

গ্রেপ্তারের পর শুটার রিয়াজের ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে র‍্যাব-১১। এরই ধারাবাহিকতায় ভোরে রূপগঞ্জের মাছিমপুর এলাকা থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট