1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চুলা জ্বালাতেই বিস্ফোরণ, কাঁচপুরে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

চুলা জ্বালাতেই বিস্ফোরণ, কাঁচপুরে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), মানব চৌধুরীর স্ত্রী বাচা চৌধুরী (৩৮), মানব চৌধুরীর মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার ভোরে বিসিক এলাকায় একটি বাড়ির তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, ‘ঘটনার খবর শুনেছি।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা আগে খবর পাইনি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট