1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে টুন্ডা কামালের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত পরিচ্ছন্ন নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার হকারদের পুনর্বাসনের দাবিতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ

সিদ্ধিরগঞ্জে টুন্ডা কামালের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে সিনহা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জোনাকি আক্তার ও তার ভাই পারভেজের ওপর হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৪ আগস্ট স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যু কামাল ওরফে টুন্ডা কামাল তার বাহিনী নিয়ে শিক্ষার্থী জোনাকি আক্তার ও তার ভাই পারভেজের ওপর হামলা চালায় এবং গুরুতর জখম করে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা আইয়ুব আলী প্রতিবাদ করলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয় এবং তার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করে।

বক্তারা আরও বলেন, কামাল ওরফে টুন্ডা কামাল এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে জমি দখল, নারী নির্যাতন ও সাধারণ মানুষের কাছ থেকে বিচার-শালিসের নামে অর্থ আদায় করে আসছে। তার এ ধরনের কর্মকাণ্ড মানবাধিকার ও আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা ঘোষণা দেন, দ্রুত আসামিকে গ্রেপ্তার না করা হলে সিনহা স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষার্থী মহাসড়কে নেমে আন্দোলন করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট