1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে উকিল বাড়ী খাল দখলমুক্তে পৌর প্রশাসনের অভিযান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

রূপগঞ্জে উকিল বাড়ী খাল দখলমুক্তে পৌর প্রশাসনের অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জের কাঞ্চনে উকিল বাড়ী খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে কাঞ্চন পৌর প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পৌরসভার ঐতিহ্যবাহী খালের দুই কিলোমিটার এলাকায় বালু ভরাট করে নির্মিত অবৈধ ঘরবাড়ি, দোকানপাট ও শিল্পকারখানা ভেঙে ফেলা হয়। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে প্রভাবশালী মহল খালটি দখল করে রেখেছিল। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল।

পৌর প্রশাসক তারিকুল ইসলাম বলেন, স্থানীয়দের আবেদনের পর দখলদারদের নোটিশ প্রদান করা হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খাল দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে খাল খননের কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।

অভিযানে কাঞ্চন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জমান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর মফিকুল ইসলাম খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট