1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

সোনারগাঁয়ে হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডের একজনের যাবজ্জীবন ও একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন, নিহত মোশাররফের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) এবং মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত হলেন, পরকীয়া প্রেমিক রিপন (৪০)।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে, শাহিনুর আক্তার তার পরকীয়া প্রেমিক রিপনকে ঘরের জানালা দিয়ে প্রবেশ করিয়ে মোশারফকে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক শক দিয়ে নিস্তেজ করে। পরে বাথরুমে নিয়ে গিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

ঘটনার পর রিপন পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তীতে নিহতের ভাই সোলায়মান বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, হত্যা মামলায় আদালত একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট