1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বৈরাচারী সরকারের দোসররা বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে’ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

স্বৈরাচারী সরকারের দোসররা বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ পূর্ব থানা ১৩নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার (২৯ আগস্ট) সকালে মাসদাইর এলাকায় সিটি কর্পোরেশনের ধীরগতি ড্রেনেজ কাজ পরিদর্শন ও গণসংযোগ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

এসময় তিনি বলেন, মাসদাইরের মতো জনবহুল এলাকায় যত্রতত্র সরঞ্জাম রেখে দীর্ঘদিন ধরে কাজ চলাকে উন্নয়ন বলা যায় না, এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, স্বৈরাচারী সরকার চলে গেলেও তাদের দোসররা বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে, যার ফলে সিটি কর্পোরেশনের ধীরগতি কাজ মানুষকে উদ্বিগ্ন করছে।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ মাসদাইর এলাকার বাজার, তালা ফ্যাক্টরি, জামালের গ্যারেজ, বেকারীর মোড়সহ অন্যান্য এলাকায় গণসংযোগও সম্পন্ন করেন।

এসময় নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি হাফেজ কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম মুন্সী, শহর ব্যক্তিত্ব শহিদুর রহমান বাঙালী, আ জ ম রুহুল আমিন, শিক্ষাবিদ ফরিদ উদ্দিন আহমেদসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট