1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

দেশের কল্যাণে আমরা ঝাপিয়ে পড়বো – মুফতি.মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশকে সুন্দর ও উন্নয়নমুখীভাবে গঠন করা হবে। আমরা দেশপ্রেমিক হবো, চাঁদাবাজ হবো না। সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকবো না। দেশের কল্যাণে যেকোন কাজে ঝাপিয়ে পড়বো ইনশাআল্লাহ।”

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় ডিআইটিতে অনুষ্ঠিত জুলাই কর্নারে ফ্যাসিবাদ বিরোধী ‘গণঅভ্যুত্থান-নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মাও. হাসান ইমাম মুন্সী, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, খালিদ সাইফুল্লাহ সানভীর, জোবায়ের প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা অতীতেও করেছি এবং এখনও করছি।

তিনি দেশের জনগণের ভোটের পূর্ণ মূল্যায়নের প্রতি গুরুত্বারোপ করে বলেন, “শান্তিপ্রিয় মানুষ চায় দেশের কল্যাণ। কিন্তু এক নেতার বক্তব্য শুনলাম, তারা নিজেই মার্কা দিয়ে ব্যালট ছাপাবে! এরা ক্ষমতা পেলেও বাকশাল কায়েম করবে না, স্বৈরাচার হবে না- এর কি গ্যারান্টি?”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট