1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই: প্রধান আসামি তুহিন গ্রেপ্তার কালিরবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা এষণ পারফর্মিং স্পেসের নতুন কমিটি ঘোষণা শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নারায়ণগঞ্জে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১০, মোট বৈধ প্রার্থী ৫০ অবশেষে রিয়াদ চৌধুরীর ছায়াতলে জয়নাল! স্বাক্ষর জালিয়াতির শঙ্কা, রিটার্নিং কর্মকর্তাকে গিয়াসের চিঠি বন্দর খেয়াঘাটে যাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ রাজনীতিতে আর নেতৃত্বের কোনো সংকট নেই-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের ৪৫১ ভোটকেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা: পুলিশ সুপার

জনগণের আশা-আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ – মুফতি মনির হোসাইন কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা কুতুবপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাইনবোর্ড জোন শাখার প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯শে আগস্ট) বিকাল ৩:৩০ মিনিটে পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেন। সামনের নির্বাচনকে যেসব মহল ইনিয়ে-বিনিয়ে ভিন্ন শর্ত আর কন্ডিশন চাপিয়ে বানচাল করার চেষ্টা করবে, তাদের একটাকেও ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আপনারা কোন কচু! এদেশের জনগণের এগুলো দেখার সময় নাই।

তিনি আরও বলেন, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি। বিশেষ করে যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় তাদের উদ্দেশ্যে বলছি এদেশের ওলামায়ে কেরাম অতীতে যেমন ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন, তেমনি আবারও আমরা সেই ঐক্যের পথে এগিয়ে যাব। ইসলামি মূল্যবোধ রক্ষা করতে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা আপসহীন থাকব। জনগণের বিশ্বাসকে ভেঙে দেওয়া যাবে না। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি মানুষের ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ। এদেশে ইসলামপ্রেমী উলামায়ে কেরাম জনগণের পাশে ছিল, আছে, থাকবে। ২০০১ সালে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হয়েছিল, আজও সেই ঐক্যের ধারা বজায় থাকবে।

সভাপতিত্ব ও বিশেষ অতিথিবৃন্দ, সম্মেলনের সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাইনবোর্ড জোন শাখার সভাপতি মোহাম্মদ উসমান গনী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা। মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর। মাওলানা মনাওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মাওলানা তাইজুল ইসলাম আব্বাস, মাওলানা আবু বক্কর, মাওলানা তৈয়বুল হোসেন, হাজী শাহীন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মিরাজ, শেখ হিরা ইসলাম, মাওলানা সালাউদ্দিন, মাওলানা সাজ্জাদ, মাওলানা কামরুল হাসান দায়েমীসহ অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট