1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

ভিক্টোরিয়া হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, অভিযোগ ইয়াবা সেবনের!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগের সামনে আগুন লেগে একটি অ্যাম্বুলেন্স ভস্মীভূত হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দ্রুত খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও স্বল্প সময়ের মধ্যেই পুরো অ্যাম্বুলেন্স পুরে যায়। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান,  ভিক্টোরিয়া হাসপাতালের সামনে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল। ড্রাইভার অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস বের হয়ে গাড়ির ভিতরে জমাট বাঁধা ছিল। যার কারণে গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্পার্ক হয়ে অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায়। আগুনে অ্যাম্বুলেন্সটি অল্প সময়ের মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের চালক বিজয় (২৫) এর হাত আগুনে দগ্ধ হয়েছে। 

ঘটনার সম্পর্কে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও)  জহিরুল ইসলাম জানান, একজন রোগীর জন্য অ্যাম্বুলেন্সটি হাসপাতালের সামনে এসেছিল। অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আগুনে হাসপাতালের কোনো ক্ষতি না হলেও অ্যাম্বুলেন্সটি পুড়ে গেছে। হাসপাতালের সামনে থেকে অ্যাম্বুলেন্সটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ধারণা করেছে অ্যাম্বুলেন্সগুলো অনেক পুরোনো। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই অগ্নিকাণ্ড হতে পারে। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করে দেখবে।

আগুনে লেলিহান শিখা দেখে হাসপাতালে চিকিৎসা নিয়ে আসা এবং ভর্তি থাকা অসুস্থদের মাঝে এ ঘটনায় আতংক ছড়িয়ে পরে। এ সময় স্থানীয় অনেকেই বলেন৷ ইকবাল ও হাসপাতালের ঠিকাদার আরমানের মালিকানাধীন এই অ্যাম্বুলেন্সে প্রতিদিনই ইয়াবা সেবনের আড্ডার মূল হোতা ছিলো ড্রাইভার বিজয়। হাসপাতালের জরুরী বিভাগের সামনে এই অ্যাম্বুলেন্সে ইয়াবা সেবনসহ নানা অপকর্ম চলে আসছিলো বলে নানা মন্তব্য করেছে মন্ডলপাড়াবাসী। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট