1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকায় আওয়ামী লীগের মিছিল: মামলায় আসামি নারায়ণগঞ্জের ১০ জন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ঢাকায় আওয়ামী লীগের মিছিল: মামলায় আসামি নারায়ণগঞ্জের ১০ জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিলের ঘটনায় হওয়া মামলায় নারায়ণগঞ্জের ১০ জনকে আসামী করা হয়েছে। এঘটনায় খান মাসুদের অনুসারী মো. রাজু ওরফে স্ট্যান্ড রাজু, নিতাইগঞ্জের শেখ মো. আব্দুল রশিদের ছেলে শেখ শাকিল ও কুতুবপুরের তোফাজ্জল শেখের ছেলে মো. সাঈদ শেখ (২১) কে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) পল্টন মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু ইউসুফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। উল্লেখিত ১২ জনের মধ্যে ১০ জনই নারায়ণগঞ্জের।

আসামিরা হলেন, বন্দরের নুরুল ইসলামের ছেলে মো. রাজু আহমেদ (৩৫), নিতাইগঞ্জের শেখ মো. আব্দুল রশিদের ছেলে শেখ শাকিল (৩৯), কুতুবপুরের তোফাজ্জল শেখের ছেলে মো. সাঈদ শেখ (২১), বন্দরের সায়মন খাঁন (৩৫), বাবু (৩০), রবিন (৩০), পলাশ (৪২), মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিশুক (৩৩), ফতুল্লার কুতুবপুরের নাঈম শেখ (২৯) এবং একই এলাকার ইভান (২৬)।

এর আগে রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঝটিকা মিছিল নিয়ে বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই মিছিলে নারায়ণগঞ্জের বেশ কয়েকজনকে দেখা যায়। তারা শামীম ওসমানের অনুগত বন্দরের যুবলীগ নেতা খান মাসুদ ও ফতুল্লা স্বেচ্ছাসেবক দল নেতা মীর হোসেন মীরুর অনুসারী বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট