1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বিএনপির ৩ নেতাকে অব্যাহতি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ফতুল্লায় বিএনপির ৩ নেতাকে অব্যাহতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির তিনটি ইউনিটের তিন নেতাকে অব্যাহতি দিয়েছে দল। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন: ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন এবং এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো জবাব না দেওয়ায় দলীয় সিদ্ধান্তে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা ওই পদের কার্যক্রম থেকে বিরত থাকবেন।

তবে তাদের সকলেরই বিএনপির সাধারণ সদস্য পদ বহাল থাকবে বলেও জানান বারী ভূঁইয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট