1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দুর্ঘটনা রোধে সড়ক ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে-ডিসি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

দুর্ঘটনা রোধে সড়ক ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে-ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ :
‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় পেশাদার গাড়ি চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রদান, ডাটাবেজ তৈরি এবং বিশেষ পোশাক বিতরণ করা হয়।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদের ডাকবাংলো সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সম্প্রতি উৎসবগুলোতে আমরা রাস্তা-ঘাটে সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি দেখেছি। সড়ক দুর্ঘটনা রোধে সড়ক ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। সেই লক্ষ্যে ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে ডাটাবেজ তৈরি, নিয়োগপত্র প্রদান এবং বিশেষ পোশাক বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “যোগ্যদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে, ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলে তা নিশ্চিত করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আমাদের নাগরিকদের জীবন রক্ষা করতে চাই।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর ও জেলা বাস মালিক সমিতির নেতারা।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয় সিটি বন্ধন পরিবহনের ২০ জন, উৎসব পরিবহনের ৯ জন, নিউ আনন্দ পরিবহনের ৪ জন, বন্ধু পরিবহনের ১২ জন এবং বাধন পরিবহনের ৮ জন চালক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট