1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ওহিদ ও নীরবের নিয়ন্ত্রনে ইয়াবার বাজার! - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ফতুল্লায় ওহিদ ও নীরবের নিয়ন্ত্রনে ইয়াবার বাজার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইয়াবা মরনঘ্যাতি মাদক হিসেবেই দেশব্যাপি পরিচিত। এই ইয়াবার ছোবলে ধ্বংস হচ্ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সারা দেশের ন্যায় নারায়নগঞ্জের ফতুল্লাতেও এর ব্যাপক বিস্তার ঘটেছে। ফতুল্লার মাদকের খুঁচরা ব্যবসায়ীরা ইয়াবা সরবরাহ করছে পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে। এবার অন্যান্য মাদক ব্যবসায়ীদের মত ফতুল্লার ভোলাইল এলাকার মাদকের বাজার নিয়ন্ত্রন করছে ওহিদ নামের এক মাদক ব্যবসায়ী আর ফতুল্লার ফাঁজেলপুর, ধর্মগঞ্জ, ঢালীপাড়া, আমতলাসহ আশে পাশের এলাকায় মরনঘ্যাতি ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রন করছে মাদক ডিলার ওহিদের সেকেন্ড ইন কমান্ড নীরব নামের অপর মাদক ব্যবসায়ী।

সূত্রমতে, ফতুল্লার ভোলাইল মিষ্টির দোকান সংলগ্ন ব্রীজের পাশেই অবস্থিত মাদক ডিলার ওহিদের বসতবাড়ী। স্থানীয় এলাকার বাসিন্দা হওয়ায় এলাকায় প্রভাব বিস্তারও তার নিয়ন্ত্রনে। এমনকি নামধারী বিএনপির কিছু বিপদগ্রস্থ নেতাকর্মীদের আর্শিবাদ রয়েছে তার উপরে। তাছাড়াও ইয়াবার বাজার নিয়ন্ত্রনে রাখতে ব্যবহার করা হচ্ছে সাবেক ছাত্রদল নেতা জাকির খাঁনের নামও। ছাত্রদল নেতা জাকির খানের ভাই জিকু খাঁনের অনুমতি নিয়ে নাকি ভোলাইলসহ আশে পাশের এলাকায় ইয়াবার বাজার নিয়ন্ত্রন করে আসছে ভোলাইল এলাকার মাদক ব্যবসায়ী ওহিদ৷ এমনটাই সে প্রচার করে আসছে। তবে স্থানীয় এলাকাবাসী জানান, জাকির খান কিংবা জিকু খান ইয়াবা ডিলার ওহিদের মাদক ব্যবসার বিষয়ে অবগত নন তবে ইয়াবা ডিলার প্রভাবশালী বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে ইয়াবার বাজার নিয়ন্ত্রন করে আসছে দীর্ঘদিন ধরে। তবে, ছাত্রদল নেতা জাকির খান কিংবা জিকু খান বিষয়টি জানুক কিংবা নাই জানুক তবে এতে করে তাদের ভাবমূতি ক্ষুন্ন হচ্ছে। তাই তাদের ভাবমূতি রক্ষার্থে মাদক ডিলার ওহিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তাদের নৈতিক দায়িত্ব। এতে করে তাদের বদনামও গুচাবে অপরদিকে যুব সমাজও ধ্বংসের পথ থেকে ফিরে আসবে।

সূত্রমতে, ফতুল্লার ভোলাইলসহ আশে পাশের এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক ডিলার ওহিদের মাদক ব্যবসা। নিরবিচ্ছিন্নভাবে একাধিক সেলসম্যানের মাধ্যমে শত শত পিছ ইয়াবা পাইকারী ও খুঁচরা বিক্রি করা হয়। আর স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় তরুন যুবকরাই আসক্ত হচ্ছে তার ইয়াবার ছোবলে আর এতে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে তারা। তাই আগামি প্রজন্মকে রক্ষার্থে অনতিবিলম্বে ইয়াবা ডিলার ওহিদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অপরদিকে, ভোলাইল এলাকার ইয়াবার গডফাদার ওহিদের সেকেন্ড ইন কমান্ড হচ্ছে ফতুল্লার ফাঁজেলপুর এলাকার নীরব ওরফে আনসার নীরব। ওহিদের ডান হাত হিসেবেই নীরবের পরিচিতি। ফতুল্লার ফাঁজেলপুর, আমতলা, ঢালীপাড়া, প্রেমরোড এবং ধর্মগঞ্জসহ আশে পাশের এলাকায় ইয়াবার পাইকারী ও খুঁচরা ব্যবসা চালিয়ে আসছে এই নীরব। স্থানীয় কিছু টোকাই এবং পুলিশের কিছু সোর্সকে ম্যানেজ করেই চলছে নীরবের ইয়াবা ব্যবসা। স্থানীয় যুব সমাজ মরনঘ্যাতি ইয়াবায় আসক্ত হয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। মাদকের টাকা সংগ্রহে জড়িয়ে পড়ছে বিভিন্ন অপকর্মে। এলাকায় বৃদ্ধি পেয়েছে অপরাধ প্রবণতা। তাই এলাকায় শান্তি ফিরিয়ে আনাসহ মাদকমুক্ত সমাজ গঠনে নীরবের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে ইয়াবা ডিলার ওহিদ এবং মাদক ব্যবসায়ী নীরবকে আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট