1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোঁনারগায়ে কোন ভাইয়ের রাজনীতি চলবে না-গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সোঁনারগায়ে কোন ভাইয়ের রাজনীতি চলবে না-গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে নেতৃত্বে পরিবর্তন আনা হবে এবং নেতৃত্বকে আরও গতিশীল করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

তিনি বলেন, “সোনারগাঁয়ে যারা নেতৃত্ব দিবে তাদেরকে প্রত্যেক নেতাকর্মীকে মর্যাদা দিতে হবে। এর বাইরে যদি কেউ কাজ করে তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। একটি নেতাকর্মীকেও অবমূল্যায়ন করা যাবে না। যারা সৎ ও আদর্শবান তাদেরকে দিয়ে দল গঠন করতে হবে। রাজনীতি হবে বিএনপির, কোনো ভাইয়ের রাজনীতি চলবে না।”

রোববার (১৭ আগস্ট) বিকেলে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লা।

এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট