1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপরীতে রেজা-গালিবের আলাদা প্যানেল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপরীতে রেজা-গালিবের আলাদা প্যানেল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপরীতে বিএনপিপন্থী আইনজীবীরা আলাদা প্যানেল করে মনোনয়ন দাখিল করেছেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে আইনজীবী ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারদের কাছে মনোনয়নপত্র জমা দেন সভাপতি পদপ্রার্থী এড. রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব নেতৃত্বাধীন প্যানেলের সদস্যরা। ৩ টি সদস্য পদ খালি রেখে ১৪টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তারা।

প্যানেলে রয়েছেন- সভাপতি এড. রেজাউল করিম খান রেজা, সাধারণ সম্পাদক এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব, সিনিয়র সহ-সভাপতি এড. সামসুজ্জামান খোকা, সহ-সভাপতি এড. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. আব্দুল মোমেন, কোষাধ্যক্ষ এড. মো. আফজাল হোসেন, আপ্যায়ন সম্পাদক এড. শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক এড. আলী আজম, ক্রীড়া সম্পাদক এড. শহীদ সারওয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক এড. শাহনাজ পারভীন হিরা, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মনি গাঙ্গুলী, কার্যকরী সদস্য এড. আব্দুর রউফ ও এড. আনোয়ারুল আজীম চৌধুরী।

আলাদা প্যানেল করার প্রসঙ্গে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব অভিযোগ করে বলেন, আদালতপাড়ায় সাখাওয়াত হোসেন খান একটি সিন্ডিকেট গড়ে নিজের অনুগতদের দিয়ে প্যানেল গঠন করেছেন, যা গণতান্ত্রিক পরিপন্থী। আইনজীবীদের মধ্যে তার এই কর্মকা- নিয়ে অসন্তুষ্টি রয়েছে।

তিনি আরও বলেন, সাখাওয়াত হোসেন খান বিএনপির মহানগর আহ্বায়ক পদ কাজে লাগিয়ে আদালতপাড়ায় আইনজীবীদের জিম্মি করে রেখেছেন। আওয়ামী লীগের সাথে যোগসাজশে নানা সময় এখানে টিকে থেকেছেন এবং বিএনপিতে থেকেও ফ্যাসিস্ট রেজিমের সুবিধা নিয়েছেন। এ কারণে আমরা আস্থাহীনতায় ভুগে আলাদা প্যানেল করেছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট