1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ডাকাতি মামলায় যুবদল নেতা মোফাজ্জলসহ ১০ জনের দন্ড - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সিদ্ধিরগঞ্জে ডাকাতি মামলায় যুবদল নেতা মোফাজ্জলসহ ১০ জনের দন্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় এক যুবদল নেতাসহ ১০ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুুল হক এ রায় ঘোষণা করেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), নুরুদ্দিন ওরফে বছির ওরফে বিশু (৫৪), সুমন মিয়া (৪১), মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), আবুল কালাম (৫৪), আসলাম (৫৪), মামুন (৪৯), বিল্লাল (৪৯), কানা ইসলাম (৪৯), মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)।
রায় ঘোষণার সময় যুবদল নেতা আনোয়ার, নুরুদ্দিন, সুমন, আসলাম ও মামুন আদালতে উপস্থিত ছিলেন বলে জানান এপিপি ওমর ফারুক।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৬ সালের ৩০ জুলাই দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় পরদিন বাড়ির মালিক অ্যাডভোকেট মো. মফিজুল ইসলাম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক বলেন, তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তাদের মধ্যে রায়ে দশজনকে সাত বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট