1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দুঃসাহস : সিরাজগঞ্জ থেকে অপহরণ করে ফতুল্লায় এনে নির্যাতন ! - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

দুঃসাহস : সিরাজগঞ্জ থেকে অপহরণ করে ফতুল্লায় এনে নির্যাতন !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
পুলিশ পরিচয়ে পাবনা জেলার সিরাজগঞ্জ থেকে আলমগীর হোসেন সালমান নামে এক যুবককে আটক করে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে ৩দিন আটক রেখে বর্বর নির্যাতন করার অভিযোগ উঠেছে।

এমন খবর পেয়ে আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে ফতুল্লার কুতুবআইল এলাকায় হাজি আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে আটক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে দুস্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

উদ্ধার হওয়া আলমগীর হোসেন সালমানের বড় বোন নুরুন্নাহার বেগম জানান, ফতুল্লার কুতুবআইল এলাকায় হাজি আলাউদ্দিনের বাড়িতে বাসা বাড়ির কাজ করত। ১৫/২০দিন আগে কাজ ছেড়ে গ্রামের বাড়ি পাবনা জেলার সিরাজগঞ্জে চলে যায়। ২৬ জুলাই সকালে ৮/১০ জন লোক পুলিশ পরিচয় দিয়ে সালমানকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। তারপর দিন একটি মোবাইল নাম্বার দিয়ে আমাকে সালমানের মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবী করেন এবং সালমানকে মারধরের চিৎকার শোনায়। তখন ফতুল্লায় এসে থানায়সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করি।

আলমগীর হোসেন সালমান বলেন, হাজি আলাউদ্দিনের ছেলে সুমন আমাকে টাকা উঠানোর জন্য ইসলামী ব্যাংকে পাঠায়। সেখান থেকে ৬লাখ টাকা উঠিয়ে গ্রামের বাড়ি চলে যাই। এরপর ২৬ জুলাই পুলিশ পরিচয়ে নাজমুল হাসান বাবু, রকি, আপেল, সুজন সহ ৮-১০ জন লোক আমাদের গ্রামের বাড়ি পাঠায় সুমন। তারা সেখান থেকে ধরে এনে হাত পা বেধে ৩দিন যাবত বেধরক মারধর করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, আলমগীর হোসেন সালমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। সুমনের পক্ষ থেকে সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু সুমন পুলিশের সহযোগীতা না নিয়ে সালমানকে ধরে এনে বাসায় আটক রেখে টাকা আদায়ের জন্য বর্বর নির্যাতন করতে পারে না। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট