1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিদ্যানিকেতন হাই স্কুলে মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত পরিচ্ছন্ন নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার হকারদের পুনর্বাসনের দাবিতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ

বিদ্যানিকেতন হাই স্কুলে মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন হাই স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের দেওভোগ ভূঁইয়ারবাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে স্কুল মাঠে ছাত্র, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোক দিবসের অনুষ্ঠান শুরু করে। পরে স্কুলের শিক্ষার্থীরা কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করে। এরপর বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়। এসময় শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, মনির হোসেন খান, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট