1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বিতর্কিত বিএনপি নেতা আরিফ মন্ডল ও রতনের বিরুদ্ধে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লায় বিতর্কিত বিএনপি নেতা আরিফ মন্ডল ও রতনের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন ও সাধারণ সম্পাদক আরিফ মন্ডলসহ স্থানীয় বিএনপির কতিপয় নেতাদের মামলা বাণিজ্য ও চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন করেছে কাশীপুরবাসী।

মঙ্গলবার (২২জুলাই) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরাসহ কাশীপুরের সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে কাশীপুরের যারা রাজপথে ছিলেন তাদের আজ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ব্যবসায়ী, মুদি দোকানদার, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মানবাধিকার কর্মী, রাজনীতির সাথে জড়িত নয়, নিরীহ মানুষ এমনকি বিএনপির ত্যাগী নেতাকর্মীদেরও মামলা দিয়ে হয়রানি করছেন কাশীপুর ইউনিয়ন বিএনপির কিছু নেতা। প্রতিপক্ষকে ঘায়েল ও চাঁদার দাবীতে তারা এই হয়রানিমূলক মামলা দিচ্ছে।

আমরা এই মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে হয়রানিমূলক মামলায় যেন কাউকে গ্রেফতার না করা হয়। পাশাপাশি জেলা ও ফতুল্লা বিএনপির শীর্ষ নেতাদের প্রতি দাবী জানাচ্ছি যে, আপনাদের ইমেজ অক্ষুন্ন রাখতে এখনই কাশীপুর ইউনিয়ন বিএনপির কতিপয় নেতাদের ব্যবস্থা গ্রহণ করুন। নয়তো আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জ জয়ে দাঁড়াবে। কতিপয় নেতাদের এহেন কর্মকান্ডের জন্য বিএনপির ভোট নষ্ট হচ্ছে।

এ মিথ্যা মামলার জন্য কাশীপুরের অনেক বেকার যুবক বিদেশ যেতে পারছেনা। মামলা হওয়ার কারনে তারা পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছেনা। যদি কাউকে হয়রানীমূলক ভাবে গ্রেফতার করা হয় তাহলে আমরা এলাকাবাসী পুলিশ সুপারের কার্যালয় ও থানা ঘেরাও করবো।

এসময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিএনপি নেতা রতন হোসেন, কাশীপুর ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রতন শিকদার সহ কবীর, নূর আলম, শাহীন, আল-আমিন, বাবু, কামাল হোসেন, হালিম শিকদার, শফিকুল, রুহুল শিকদার, খোকন সরদার, মকবুল সরদার, হানজালা, শাহাদাত, সুমন, সোহেল, রায়হান, হানিফ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট