1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এনসিপি রাজনীতিতে এখনো কাঁচা তাই ছাড় দিলাম-ফারহান - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

এনসিপি রাজনীতিতে এখনো কাঁচা তাই ছাড় দিলাম-ফারহান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান বলেন, ‘‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিও না, আমরা ধৈর্য ধরতে শিখেছি। তোমরা চাষাঢ়ার মোড়ে আমাদের নেতাকে নিয়ে অশ্লীল ভাষায় স্লোগান দিয়েছ, তোমরা ছোট মানুষ এজন্য কিছু বললাম না। তোমরা রাজনীতিতে এখনও কাঁচা।’’

মঙ্গলবার (২২জুলাই) বিকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মেহেদী হাসান ফারহান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি ও বৈষম্যবিরোধী বা যে কোন ব্যক্তি হোক যদি সমালোচনা করেন তাহলে গঠনমূলকভাবে করুন। কিন্তু সেটা যখন অশ্লীল হয় তখন তোমাদের কিন্তু রক্ষা হবে না।’’

এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি অতন্ত ধৈর্যের সাথে বলছি, আপনারা যে স্লোগান দিয়ছেন, তার জন্য অতি দ্রুতই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাইতে হবে। যদি না চাও তোমাদেরকে আমরা ফ্যাসিস্টের সহযোগী মনে করব। বিপ্লব ঘঠেছে, এই বিপ্লব তোমার বাপের না, এই বিপ্লব সবার। তোমরা বিপ্লবের চেতনা বিক্রি করো, তোমরা ঠিকাদার। মাইক পাইলে যা ইচ্ছে তাই বলবা, এটা কিন্তু ছাত্রদল সহ্য করবে না। এবারের জন্য সাবধান করে দিলাম তোমরা বাচ্চা মানুষ। পরবর্তীতে সচেতনভাবে স্লোগান দিবেন। সমালোচনা করুন, সমালোচনা শুনার ধৈর্য আমাদের হয়েছে। কিন্তু সেই সমালোচনা যখন অশ্লীল হবে তখন ভাববো তোমরা ছাত্রলীগ। তোমরা ছাত্রলীগের দোসর ভেবেই ব্যবস্থা করা হবে।’’

তিনি আরও বলেন, “তোমরা রাজনীতি করো আদর্শ নিয়ে, সেই আদর্শ মানুষের মাঝে তুলে ধরো। আমরা জিয়াউর রহমানের আদর্শ মানুষের মাঝে তুলে ধরি। তাই প্রতিহিংসার রাজনীতি থেকে বেড়িয়ে এসে সুন্দর ও প্রতিযোগিতামূলক রাজনীতিতে ছাত্রদলের সাথে মোকাবেলা করার আহ্বানও করছি।’’

সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগরের যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট