1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
একমাত্র ঐক্যবদ্ধতাই ফ্যাসিবাদ রুখে দিতে পারে-এড.সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

একমাত্র ঐক্যবদ্ধতাই ফ্যাসিবাদ রুখে দিতে পারে-এড.সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “ফ্যাসিস্টকে নির্মূল করা কোনো একটি দলের একক কাজ নয়। আমরা যারা নিজ নিজ দলের পক্ষ থেকে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছি, সেই সকল শক্তির ঐক্যবদ্ধতাই ফ্যাসিবাদ রুখে দিতে পারে।”

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, “জুলাই বিপ্লব আমাদের জন্য একটি চেতনার নাম। সেই চেতনাকে ধরে রাখতে হবে। কিন্তু আজ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে বিভাজন তৈরি করতে চক্রান্ত চলছে। আজ রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। আর সেই সুযোগে গোপালগঞ্জে দোসররা চোখ রাঙাচ্ছে। এটা আমাদের মধ্যে ঐক্যের অভাবের ফল।”

তিনি আরও বলেন, “বিএনপি কারও বিরুদ্ধে নয়, বরং সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়। আমাদের নেতা তারেক রহমান আগেই ঘোষণা দিয়েছেন— সুষ্ঠু নির্বাচনে বিএনপি বিজয়ী হলেও একা সরকার গঠন করবে না। যারা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, গণতান্ত্রিক রাজনীতিতে রয়েছে, সেই সকল শক্তিকে নিয়েই সরকার গঠন করা হবে এবং সবাইকে অংশীদারিত্ব প্রদান করা হবে।”

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগরের যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান এবং সঞ্চালনা করেন সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট