1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করা হবে না-রেজাউল করিম - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করা হবে না-রেজাউল করিম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ-প্রচার সহ্য করা হবে না। একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। তিনি বলেন, ৫ই আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের পট পরিবর্তন হয়।

সোমবার (২১ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক রেজাউল করিম।

তিনি আরও বলেন, পরিবর্তনের সঙ্গে সঙ্গে সোনারগাঁয়ে একটি কু-চক্রী মহল বিভিন্ন কোম্পানি ও হাট বাজার, নদী ও বাস স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। সোনারগাঁয়ে চাঁদাবাজদের কোন স্থান নাই। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। যতই ষড়যন্ত্র হোক না কেন ঐক্যবদ্ধভাবে আমরা তাদের মোকাবেলা করবো।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁ উপজেলা বিএনপি সহ সভাপতি শফিউদ্দিন ভূইয়া, গিয়াস উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন মিন্টু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূর এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক মো. আশরাফ মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা যুবদলের সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক পিয়ার হোসেন নয়ন প্রমুখ।

এসময় সোনারগাঁ উপজেলা ও পৌসভার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট