1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পাখিদের জন্য জামগাছ রোপণ করলেন ডিসি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

পাখিদের জন্য জামগাছ রোপণ করলেন ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সবুজে ঘেরা, পাখির কলরবে মুখর একটি নারায়ণগঞ্জ-এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির অংশ হিসেবে ডিএনডি খাল সংলগ্ন লেকপার্ক এলাকায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কার্যক্রম।

রোববার (২০ জুলাই) সকালে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের আয়োজনে প্রায় চার কিলোমিটারজুড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যার অন্যতম উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ ও প্রাণবৈচিত্র্য রক্ষা।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা স্বপ্ন দেখেন একটি পাখিবান্ধব শহরের, যেখানে মানুষ আর প্রকৃতি মিলেমিশে বাস করবে। সেই চিন্তা থেকেই তিনি নিজ হাতে একটি জামগাছ রোপণ করেন—যা শুধু একটি গাছ নয়, বরং ছিল পাখিদের প্রতি তার গভীর মমত্ববোধের প্রতীক। তিনি বলেন, এই জামগাছটি বড় হলে পাখিরা আশ্রয় পাবে, ফল খেতে পারবে। মানুষের পাশাপাশি ওরাও এই শহরের বাসিন্দা।

জেলা প্রশাসক আরও জানান, জেলার পরিবেশ রক্ষায় চলমান বৃক্ষরোপণ কর্মসূচিতে ইতোমধ্যেই এক লক্ষতম গাছ রোপণের মাইলফলক অর্জিত হয়েছে ১০ জুলাই। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নতুন করে আরও ৮০০ গাছ লাগানোর উদ্যোগকে তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ), রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা।

রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা বলেন, সবার অংশগ্রহণে এই আয়োজনটি শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং একটিই বার্তা-পাখি, গাছ আর মানুষের মাঝে সহাবস্থানের মেলবন্ধন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট