1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জিয়ার সৈনিকেরা কখনো আপোষ করে না-সবুর খান - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

জিয়ার সৈনিকেরা কখনো আপোষ করে না-সবুর খান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর ২৩ নং ওয়ার্ড কাবিলের মোড় এলাকায় বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০জুলাই) বিকালে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, জিয়ার সৈনিকেরা কখনও ফ্যাসিবাদী শেখ হাসিনার সাথে আপস করে নাই। বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের নামে ৩০-৬০টি পর্যন্ত মামলা দিয়েছে। আমাদের বন্দর উপজেলায় আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে ফ্যাসিবাদী শেখ হাসিনা ২৩টি মামলা দিয়েছিল।

তিনি আরও বলেন, পর্দার আড়ালে থেকে আতাউর রহমান মুকুলকে জনগণ ও বিএনপি থেকে সরানোর একটি ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রকারীরা আজও বিএনপিকে নারায়ণগঞ্জে বিভক্ত রাখতে চায়।
কর্মসূচিতে মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করার জন্য তদন্ত কমিটির আহ্বান জনান তিনি।

মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ফারুক চৌধুরী, সদর থানা বিএনপি নেতা আব্দুর রাশেদ টিটু প্রমুখ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজন বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ণ কার্যক্রম কর্মসূচি শেষে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট