1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জুলাইয়ের চেতনা’কে ধারণ করে চাঁদাবাজ নির্মূল করতে হবে-গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

জুলাইয়ের চেতনা’কে ধারণ করে চাঁদাবাজ নির্মূল করতে হবে-গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “চাঁদাবাজ মুক্ত সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জ গড়তে চাই। চাঁদাবাজ সে যেই দলেরই হোক, এমনকি যদি আমাদের দলেরও কেউ হয়, তারও কোনো রেহাই নেই।”

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “চাঁদাবাজদের বাংলাদেশের মাটিতে কোনো জায়গা দেওয়া যাবে না। যারা চাঁদা নেয়, তারা মানুষের সন্তান নয়, তারা অমানুষ। তারা পশুর চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। এই কুকুরদের কীভাবে তাড়াতে হয় তা আপনারা জানেন—লাঠি হাতে তাড়াতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে।”

গিয়াসউদ্দিন প্রশাসনকে উদ্দেশ করে বলেন, “চোখ-কান খোলা রেখে ‘জুলাইয়ের চেতনা’কে ধারণ করে যেকোনো মূল্যে চাঁদাবাজ নির্মূল করতে হবে। আপনারা তাদের গ্রেফতার করবেন, এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।”

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, “১৬ বছর ধরে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কেউ সফল হয়নি। আজও ষড়যন্ত্র চলছে, কিন্তু বিএনপি আছে, থাকবে। কারণ বিএনপি বেঁচে আছে তারেক রহমানের মতো অবিসংবাদিত নেতার নেতৃত্বে। শুধু তার কারণেই বিএনপিকে কেউ ভাঙতে পারেনি।”

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হলিম জুয়েল, সহ-সভাপতি এস.এম. আসলাম, ডি.এইচ. বাবুল, সেলিম মাহমুদ, জি.এম. সাদরিল, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,
মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, কৃষকদল নেতা নাছির প্রধান, যুবদল নেতা মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট