1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে আসছেন ৬ উপদেষ্টা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

নারায়ণগঞ্জে আসছেন ৬ উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন’র জন্য নারায়ণগঞ্জে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের ছয় জন উপদেষ্টা।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শহরের হাজিগঞ্জ নতুন রাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা।

উপদেষ্টারা হলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্তি জেলা প্রশাসন (সার্বিক) মো. আলমগীর হোসাইন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সারা দেশে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। যার মধ্যে প্রথম স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে নির্মাণ করা হয়েছে। সেই প্রথম স্মৃতিস্তম্ভ উদ্বোধন করতে আগামীকাল নারায়ণগঞ্জে আসবেন অন্তর্বতী সরকারের ছয়জন উপদেষ্টা।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট