1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গডফাদার শামীম ওসমান অস্ত্র নিয়ে মাঠে নামে: মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

গডফাদার শামীম ওসমান অস্ত্র নিয়ে মাঠে নামে: মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ১৯ জুলাই গডফাদার শামীম ওসমান ওপেন অস্ত্র নিয়ে মাঠে নামে। তার সাথে ৪০/৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসী ছিল।

তারা ওপেনে গুলি করতে করতে মন্ডলপাড়ার দিকে যায়। এদের লোকেরাই রিয়া গোপকে হত্যা করে।
সেসময় আমরা ছাত্র, গণসংহতি আন্দোলন, বিএনপি, জামায়াতসহ সকল দলের সাথে সমন্বয় করে ফোনে ও হোয়াটসঅ্যাপ আন্দোলন করেছি এবং সাইনবোর্ডটা যেন দখলে থাকে সেই বিষয়টা আমরা নিশ্চিত করি।
নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আন্দোলনের শুরু থেকেই আমাদের নৈতিক সমর্থন ছিল। আবু সাঈদের মৃত্যুর পর পীর সাহেব চরমোনাই ঘোষণা দেয় আমরা ওপেন নামবো।

এরপর থেকে আমরা সারা বাংলাদেশের প্রতিটি জেলায় রাজপথে ছিলাম।

তিনি আরও বলেন, ১৮ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত শহর ছাত্র জনতার দখলে ছিল। ছাত্র জনতা বেশি হওয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিছু করতে পারছিলো না। হঠাৎ বারোটার পর চতুর্দিক থেকে হামলা হয় সেদিন।

মাসুম বিল্লাহ বলেন, সেদিন দুই নং রেলগেটে একসাথে আওয়ামী লীগ ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। সেখানে প্রতিরোধ করে চাষাঢ়া আসি আমরা। সেখানে আবারও গুলি হয়। আমাদের প্রায় ৩০ জন ভাই সেদিন আহত হয়। তারা আমাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট