1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশ রক্ষায় ৩১-দফা বাস্তবায়নের বিকল্প নেই-নাজমুল হাসান বাবু - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

দেশ রক্ষায় ৩১-দফা বাস্তবায়নের বিকল্প নেই-নাজমুল হাসান বাবু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু’র নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সারাদিন ব্যাপি ফতুল্লার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আপেল মাহমুদ, নাছির মাদবর, রফিকুল ইসলাম রকি, লেলিন আহম্মদ, সাগর, উজ্জল, শামীম, সজিব, স্বপন, সাকিব, আনিছ, ফারুক আহমেদ, শাকিল মোল্লা, জুম্মন আহমেদ, আলিম ইসলাম, রিপন কুমার, ফেরদাউস আহমেদ, রাজ আহমেদ, সৌরভ আকাশ, মাসুম খান, ফয়সাল, মৃদুল হাসান, সোহেল, শিহান, মোঃ রিফাত, মোঃ আরমান, মোঃ সজীব, মোঃ হৃদয়, মোঃ শাহাদাত মোঃ পারভেজ মোঃ জুয়েল আতাউর, সাকিবসহ আরো অনেকে।

লিফলেট বিতরণকালে নাজমুল হাসান বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট