1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপিই হচ্ছে গণতন্ত্রের শেষ আশ্রয়-নজরুল ইসলাম আাজাদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বিএনপিই হচ্ছে গণতন্ত্রের শেষ আশ্রয়-নজরুল ইসলাম আাজাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, “যারা নির্বাচন ভয় পায়, যারা অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়—আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়—এখন তারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতি এখন যথেষ্ট নয়। কেউ যদি এটি বাস্তবায়ন করতে চায়, তাহলে জাতির সামনে কর্মসূচি পেশ করে ভোটে গিয়ে তার সমর্থন আদায় করতে হবে। জয়লাভ করলে তারা চাইলে তা করতে পারে। কিন্তু বিএনপির ঘাড়ে চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম চাপিয়ে দেওয়া যাবে না। জাতিরও এ পদ্ধতির প্রতি কোনো সমর্থন নেই।”

শুক্রবার (১১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কর্মীসভায় এসব কথা বলেন বিএনপি নেতা।

নজরুল ইসলাম আজাদ বলেন, “গণতন্ত্রের মূল নীতিকে সামনে রেখেই শত প্রতিকূলতা ও বাধা পেরিয়ে বিএনপি তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ দলটি সকল ধর্ম ও বর্ণের সজ্জন মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের জন্য উন্মুক্ত। সমাজবিরোধী, দখলবাজ ও চাঁদাবাজদের এই দল কোনোভাবেই আশ্রয় দেয় না। কেউ বিএনপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও হবে।”

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “তারা এখন বলছে—যেনতেনভাবে নির্বাচন হতে দেওয়া হবে না। অথচ ’৮৬ সালে স্বৈরাচার এরশাদের অধীনে তারাই নির্বাচনে অংশ নিয়েছিল, ’৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাত করেছিল। এখন বিএনপিকে দখলবাজ বলছে। অথচ ৫ আগস্টের পর দেশের মানুষ দেখেছে—প্রথম ব্যাংক ডাকাতি করেছে কারা, শিক্ষাপ্রতিষ্ঠান দখল করেছে কারা। কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়ার এই রাজনীতি চলতে পারে না।”

সভায় নজরুল ইসলাম আজাদ আরও বলেন, “বিএনপি ক্ষমতায় আসার জন্য নয়, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করছে। দেশের মানুষ জানে—এই দলই গণতন্ত্রের শেষ আশ্রয়।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট