1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেলের দোকানে অভিযান - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেলের দোকানে অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমতিহীন জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার পদ্মা ও মেঘনা ডিপোর আশেপাশের ছয়টি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫০ লিটার অকটেন, আনুমানিক ১ হাজার ৮০ লিটার ডিজেল, ৬০০ লিটার ফার্নেস অয়েল ও একটি নকল রশিদ বই জব্দ করা হয়। এছাড়া চারটি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়, হাছিবুর রহমান, মনিজা খাতুন ও সিমন সরকার এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুল হুদা ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।

এ সময় র‍্যাব-১১, বিজিবি ও জেলা পুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

সিনিয়র সহকারী সচিব মিল্টন রায় বলেন, “অনুমতিহীন কিছু প্রতিষ্ঠানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। সেসব প্রতিষ্ঠান থেকে অবৈধ তেল জব্দ করে জরিমানা করা হয়েছে। আমরা আরও দেখতে পেয়েছি, আমাদের অভিযান শুনে কিছু দোকান আগেই বন্ধ করে দেয়। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, অবৈধ জ্বালানি ব্যবসা রোধে এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট