1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না-মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

নারায়ণগঞ্জে কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না-মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“আমরা এখনো গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি, মানুষের ভোটের অধিকার আদায় করতে পারিনি। দেশে ফ্যাসিবাদ না থাকলেও অনেকের সাথে মিষ্টি মিষ্টি লড়াই করতে হচ্ছে আমাদের। বলতে পারছি না কার বিরুদ্ধে এই লড়াই, তবে এটা সত্যি যে যুদ্ধ চলছে।” —এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

রোববার (৬ জুলাই) বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, “যতদিন আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবো, ততদিন আমাদের লড়াই চলবে। জুলাইকে ধারণ করতে হবে যেনো আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আবার যেনো কোনো দুর্নীতিবাজ, কোনো গডফাদারের উত্থান না হয়। আমাদের ধারণ করতে হবে ১৯৭১ ও ১৯৯০ সালকে। ৭১-এ আমরা হটিয়েছিলাম পশ্চিমাদের, আর নব্বইয়ে দেশীয় ষড়যন্ত্র উৎখাত করেছিলাম।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তিনি বলেন, “সদস্য বাছাইয়ের ক্ষেত্রে সবার আগে সৎ, নীতিবান ও আপসহীন মানুষকে অগ্রাধিকার দিতে হবে। যারা ফ্যাসিবাদের সাথে তাল মিলিয়ে চলেছে, তারা যেনো কোনোভাবেই সদস্য হতে না পারে।”

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভানেত্রী রেহেনা শরীফ মায়া এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল কবীর মামুন ও নাদিম হাসান মিঠি।

শহিদুল ইসলাম টিটু বলেন, “যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে, তাদেরকেই সদস্য করা হবে। কোনো গডফাদার বা ফ্যাসিবাদের অনুসারীরা দলে ঠাঁই পাবে না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট