1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আত্মাহুতির বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি-গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

আত্মাহুতির বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি-গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের আন্দোলনে অনেক রক্ত, ত্যাগ ও আত্মাহুতির বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি।”

শনিবার (৫ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী এলাকায় ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, “আজকের দিনটি স্বৈরাচার বিরোধী চূড়ান্ত আন্দোলনের স্মরণ দিবস। ২০২৪ সালের এই দিনে আমরা রাজপথে ছিলাম। যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে আমরা পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ৫৩ বছর পর ২০২৪ সালের জুলাই-আগস্টে নতুন এক মুক্তিযুদ্ধ করেছি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি ১৬ বছর ধরে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, গণতন্ত্র ও মৌলিক অধিকার হরণ করেছেন, রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিদেশে পাচার করেছেন।”

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে গিয়াসউদ্দিন বলেন, “এখন শেখ হাসিনা ও তার দোসররা এমনকি গ্রামের পাণ্ডারাও পালিয়ে গেছে। পুলিশ, সিভিল অফিস, এমনকি মসজিদের ইমামও পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই। অথচ এখন তো বিএনপি ক্ষমতায় নেই, এমনকি নির্যাতনও করছে না বর্তমান নিরপেক্ষ সরকার। তাহলে তারা পালিয়ে গেল কেন?”

নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম নিয়ে তিনি বলেন, “তারেক রহমান নির্দেশ দিয়েছেন, বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করতে। যারা রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, তারা বিএনপির ছায়াতলে আসছে। বিএনপি দেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল। এখানে যুক্ত হলে জনগণের জন্য কাজ করার সুযোগ তৈরি হয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি.এইচ. বাবুল, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি মোস্তফা কামাল, জি.এম. সাদরিল, এস.এম. আসলাম, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা, শ্রমিক নেতা মোসলেউদ্দিন সেলিম ও আকাশ প্রধান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট