1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় আজিম গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় আজিম গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছরের নাবালিকা শিশুকে অপহরণ ও ধর্ষণের পলাতক আসামি আজিমকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর অপারেশন অফিসার মো. গোলাম মোর্শেদ।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে আজিমকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। আজিম ফতুল্লার গেদ্দারবাজার এলাকার হোসেনের ছেলে।

গত ১৭ মে সকালে শিশু ভিকটিম তার বাড়ি থেকে দোকানের উদ্দেশে রওনা দেয় এবং শ্মশানের গলি দিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার গেদ্দারবাজার তালতলা শ্মশান সংলগ্ন হাফিজুর রহমানের মেস বাসার সামনে গলির মধ্যে আসামি আজিম ভিকটিমকে ডাক দিয়ে বলে যে কথা আছে শুনে যাও বলে ভিকটিমের সামনে গিয়ে দাঁড়ায় এবং ভিকটিম চলে যেতে চাইলে সেও যেতে থাকে। শ্মশানের গলিতে মানুষ শূন্য হওয়ার সুযোগে আসামি ভিকটিমকে হাফিজুর রহমানের মেস বাড়ির শেষ মাথায় ১টি রুমে ধর্ষণ করে।

এদিকে ভিকটিমের মা তাকে না পেয়ে দিশেহারা হয়ে সর্বশেষ ওই মেসবাড়িটি সন্দেহ হলে বাড়ির ভিতরে প্রবেশ করে ভিকটিমকে ডাকা ডাকি করিতে থাকে এবং সর্বশেষ রুমের দরজাটি আটকানো দেখে সেখানে গিয়ে ভিকটিমের নাম ধরে ডাক দিলে ভিকটিম চিল্লান দিয়ে কান্না করে উঠে। আসামি তাকে বাইরে থেকে আটকিয়ে রেখে পালিয়ে যায়।

বাদী কান্না শুনতে পেয়ে দ্রুত দরজা খুলে দেন এবং ভিকটিম অসহায় অবস্থায় রুম হইতে বের হয়ে আসে। বিষয়টি জানতে পেরে ভিকটিমের মা বাদী হয়ে আদালতে একটি মামলা করেন।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট