1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ২ নারী আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ২ নারী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন পশ্চিম লামাপাড়া এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকালে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আটক হন—মোছা. জয়নব (৪৮) এবং আলিয়া (৩২)। দুজনেই ফতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নিতে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট