1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে - এড.সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে – এড.সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “বর্তমান সরকারের সদিচ্ছা থাকলেও সরকারের ভেতরে থাকা কিছু সুবিধাভোগী ও ভোটবিমুখ ব্যক্তি বিএনপির বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়ে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে ফ্যাসিস্টদের পরিকল্পনা অনুযায়ী। তবে নারায়ণগঞ্জের জনগণ এসব ষড়যন্ত্র রুখে দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।”

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ শাখা আয়োজিত রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জুলাই বিপ্লব একদিনে হয়নি। এর পেছনে রয়েছে ত্যাগ, হত্যা, গুম ও নির্যাতনের ইতিহাস। সেই আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গসংগঠনেরও বড় ত্যাগ রয়েছে। শুধু বিএনপিরই ৪২২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।”

তিনি আরও জানান, “১৩ জুলাই থেকে নারায়ণগঞ্জে ফ্যাসিস্ট প্রশাসন শামীম ও সেলিম ওসমানের নেতৃত্বে বিএনপিকে দমন করতে শুরু করে। শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ৯৫ ভাগ ছিল বিএনপির। আন্দোলনের সময় দায়ের হওয়া ৫২টি মামলার ৪০টিরও বেশি মামলায় আমি, মামুন মাহমুদ, টিপু ও রাজীবকে আসামি করা হয়েছে। আন্দোলন যদি সফল না হতো, আমরা হয়তো কখনোই কারাগার থেকে বের হতে পারতাম না।”

সাখাওয়াত আরও বলেন, “এই আন্দোলনে নারায়ণগঞ্জে ৫৫ জন শহীদ হয়েছেন। আমাদের লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এমন একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনায় ছিলেন ডা. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য ডা. মজিবুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট