1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে লিফলেট বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে লিফলেট বিতরণ
যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের পর নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩ শতাধিক নেতারা সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবগত করেন এবং আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার কথা বলেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির উপদেষ্টা মজিবুর রহমান ভূইয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক, সিনিয়র সহ সভাপতি সেলিম ভূইয়া, সহ সভাপতি নাসির উদ্দীন নাসু, বিএনপি নেতা আমির হোসেন, গোলজার হোসেন, শাহজাহান মৃধা, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক পারভেজ ফারুক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট