1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি ঘোষণা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভয় কুমার রায় এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন কার্ত্তিক ঘোষ। অপরদিকে, মহানগর শাখার ২১ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন নয়ন সাহা এবং সদস্য সচিব ঋষিকেশ মন্ডল।

কমিটি গঠনের পর প্রতিক্রিয়ায় মহানগর আহ্বায়ক নয়ন সাহা বলেন, “আমরা যেন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে পারি এবং সমাজ ও দেশের স্বার্থে কাজ করতে পারি—সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

জেলা আহ্বায়ক অভয় কুমার রায় বলেন, “এই দেশ আমাদের সবার। সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কার্যক্রম পরিচালনা করব। মুসলিম ভাইদের প্রতিও আমাদের উদাত্ত আহ্বান থাকবে যেন আমরা সকলে মিলেই সহবস্থান নিশ্চিত করতে পারি।”

সদস্য সচিব কার্ত্তিক ঘোষ বলেন, “এই দায়িত্ব আমার কাছে একটি মানবিক ও মহান দায়িত্ব। নবীন-প্রবীণ সবাই মিলে কাজ করলে সনাতনী সমাজের যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। নতুন প্রজন্মকে সামাজিক কার্যক্রমে অগ্রাধিকার দিতে হবে এবং অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। সংগঠনের পদ-পদবী ধরে বসে থাকলে চলবে না, সবাইকে কাজ করার সুযোগ করে দিতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট