1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বৈরাচারী প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে বসে আছে-মাও.আব্দুল জব্বার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

স্বৈরাচারী প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে বসে আছে-মাও.আব্দুল জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। সোমবার (২৩ জুন) সকালে শহরের নবাব সলিমুল্লাহ রোড থেকে শুরু হয়ে চাষাঢ়া পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়।

চাষাঢ়ায় সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “পতিত স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো দেশে ঘাপটি মেরে বসে আছে। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাই—তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। না হলে জনগণই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, “শান্তিপ্রিয় এই দেশে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, দেশের মানুষ আর তা সহ্য করবে না।”

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, হাফেজ আবদুল মোমিন, বিভিন্ন থানা ও ওয়ার্ডের আমীরসহ শতাধিক নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট