1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমানের দুই প্লট জব্দ, ব্যাংকের ১২ কোটি টাকা অবরুদ্ধ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

শামীম ওসমানের দুই প্লট জব্দ, ব্যাংকের ১২ কোটি টাকা অবরুদ্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুটি প্লট জব্দ এবং পরিবারের ১২ কোটি টাকার বেশি অর্থসহ ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক রেজাউল করিম আদালতে এ আবেদন দাখিল করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

আদেশে জব্দ ও অবরুদ্ধ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, এবং পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমী।

দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা পলাতক থেকে স্থাবর সম্পত্তি বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত ২০১৯) এর বিধি-১৮ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা-১৪ অনুসারে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে শামীম ওসমানের নামে পূর্বাচল ও উত্তরার দুটি প্লট এবং অবরুদ্ধ ২৯টি ব্যাংক হিসাবের মোট টাকার পরিমাণ ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা। শামীম ওসমানের নামে থাকা দুইটি প্লটের মধ্যে ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের পূর্বাচলের একটি প্লট এবং উত্তরা থানার ৯ কাঠা ১৩ ছঠাক ২২ বর্গফুটের দেড় কোটি টাকার বাড়ির জমি রয়েছে।

এর আগে গত ১৫ জানুয়ারি দুদক শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও শ্যালক তানভীর আহমেদ টিটুর নামে মামলা করে। মামলায় ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান দেশ থেকে পালিয়ে যান। এরপর শামীম ওসমানের বিরুদ্ধে ছাত্র–জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে কমপক্ষে অর্ধ শতাধিক মামলা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট