1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে-গিয়াস উদ্দীন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে-গিয়াস উদ্দীন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “নারায়ণগঞ্জের মানুষের সুনাম ও খ্যাতি নষ্ট করে দিয়েছে বর্তমান সরকারের সময়কার সন্ত্রাসীদের গডফাদার ও তাদের অনুসারীরা। আমরা চাই এই দুর্নাম মোচন করে নারায়ণগঞ্জকে পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনতে।”

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিএনপি একটি উদার, গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দল। গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে দলটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আমরা বিশ্বাস করি, দলের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।”

এর আগে বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে সাইলো গেইট এলাকায় মোসলেহ উদ্দিন সেলিমকে গণসংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ প্রায় ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরায় নেতাকর্মীরা তাকে এই সংবর্ধনা দেন। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে মিছিলসহকারে গিয়াস উদ্দিনের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন।

গণসংবর্ধনা ও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, স্থানীয় যুবসমাজ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট