1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে গলাকেটে যুবককে হত্যা: আরও এক আসামি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সোনারগাঁয়ে গলাকেটে যুবককে হত্যা: আরও এক আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় থেকে উদ্ধার হওয়া যুবক রতন (৩৮) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আল ইসলাম (৪০), রূপগঞ্জের বরাবো কামাল নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর ছায়া তদন্তে নামে র‌্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুন দিবাগত রাত ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন উত্তর মোগরাকুল তারাব এলাকা থেকে অভিযুক্ত আল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রতন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

এর আগে, ১৭ জুন (মঙ্গলবার) সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় রতনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

র‌্যাব জানায়, এটি একটি নির্মম, নৃশংস ও ক্লুলেস হত্যাকাণ্ড হওয়ায় প্রাথমিকভাবে হত্যার কারণ বা জড়িতদের শনাক্ত করা কঠিন ছিল। তবে ধারাবাহিক গোয়েন্দা নজরদারি, প্রযুক্তি ব্যবহার এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে তদন্তে অগ্রগতি হয় এবং অবশেষে মূল অভিযুক্তদের একজনকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আল ইসলামকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট