1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে গলাকাটা যুবকের লাশ উদ্ধার: সন্দেহভাজন দুইজন গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সোনারগাঁয়ে গলাকাটা যুবকের লাশ উদ্ধার: সন্দেহভাজন দুইজন গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খালপাড় থেকে গলাকাটা অবস্থায় রতন নামের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (১৮ জুন) রাতে, রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪), এবং একই থানার মোঘড়াকুর গ্রামের মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।

নিহত রতন (৩৮) কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। স্ত্রী ও সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর গণমাধ্যমে খবর প্রকাশ হলে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট