1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাবেক মেয়র আইভী হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সাবেক মেয়র আইভী হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসাথে ফতুল্লার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

বুধবার (১৮ জুন) সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালত দুটি মামলার শুনানি শেষে এ আদেশ দেন। গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

আদালত সূত্রে জানা যায়, সজল হত্যা মামলায় তদন্তের স্বার্থে আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এসময় আইভীর আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে ফতুল্লা থানার সাঈদ হত্যাচেষ্টা মামলায় পুলিশ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা অনুমোদন করেন।

এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বলেন, “দুটি মামলার শুনানি শেষে বিচারক যথাক্রমে রিমান্ড ও শ্যোন অ্যারেস্টের আদেশ দিয়েছেন।”

অপরদিকে আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “দুটি মামলার এজাহারে আইভীর কোনো সরাসরি সম্পৃক্ততার বর্ণনা নেই। শুধু হয়রানি ও রাজনৈতিক প্রতিপক্ষের শত্রুতার কারণেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। রিমান্ড মঞ্জুর ও জামিন নামঞ্জুর হওয়ায় আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।”

উল্লেখ্য, গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগের নিজ বাসা থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট