1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বালু নদীতে নিখোঁজ সৃজন সাহার মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

রূপগঞ্জে বালু নদীতে নিখোঁজ সৃজন সাহার মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সৃজন সাহা (২৮)–এর মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর খিলক্ষেত থানার পাতিরা এলাকা সংলগ্ন বালু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৃজন সাহা নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। তার বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার কাশীপুর এলাকায়।

রোববার (১৫ জুন) বিকেলে তিনি রূপগঞ্জের ইছাপুরা এলাকায় বালু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। ওই সময় পরিবারের সঙ্গে নানার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে যান। বিকেল সাড়ে পাঁচটার দিকে লুঙ্গি পরে নদীতে নামেন সৃজন। একটি ভিডিওতে দেখা যায়, নদীতে সাঁতরে কিছু দূর যাওয়ার পর স্রোতের তীব্রতায় তিনি আর তীরে ফিরতে পারেননি। নদীতীরে দাঁড়িয়ে থাকা ছোট ভাই সূর্য সাহা মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। তার সামনেই স্রোতে তলিয়ে যান সৃজন।

নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল সোমবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন স্রোতের তীব্রতা ও অন্ধকারে কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে খিলক্ষেত থানার বালু নদীর পাতিরা এলাকা থেকে সৃজন সাহার মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এবং পূর্বাচল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট