1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাষাঢ়া বঙ্গবন্ধু সড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

চাষাঢ়া বঙ্গবন্ধু সড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়ক থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সড়কে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাশের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তা কিভাবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “আমরা চাষাঢ়া এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। পরিচয় নিশ্চিত হলে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট