1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভোটের অধিকারের জন্য বিএনপির নেতা কর্মীরা জীবন দিয়েছে-মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ভোটের অধিকারের জন্য বিএনপির নেতা কর্মীরা জীবন দিয়েছে-মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে”—এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

শুক্রবার (১৩ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, “আমাদের নেতাকর্মীরা রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, বারবার কারাগারে গিয়েছে। হাজার হাজার মামলা মোকাবেলা করেও তারা পিছপা হয়নি। ভোটের অধিকারের জন্য তারা জীবন দিয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করার সংগ্রামে অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছে। গত ১৫ বছর ধরে গড়ে তোলা আন্দোলনের পটভূমির ওপর দাঁড়িয়ে আমরা এখন ছাত্র-জনতা সবাইকে ঐক্যবদ্ধ করে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছেছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু এবং সঞ্চালনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আইনুল হক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুদ্দিন শেখ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, গোলজার হোসেন, মোজাম্মেল হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট